ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মো: মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Thursday, 5 December, 2024, 4:20 PM

ঠাকুরগাঁওয়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোড়াদৌড়ে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার আয়োজনে ফাড়াবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান।

খেলায় এ,বি,সি নামে তিনটি গ্রুপে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 'এ' ও 'বি' গ্রুপ ফাইনালে অংশগ্রহণ করলে 'বি' গ্রুপের হর্স পাওয়ার চ্যাম্পিয়ন হয়। খেলায় পঞ্চগড়, দিনাজপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

প্রায় এক যুগ পর ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। প্রতি বছরে এমন আয়োজনের দাবি তাদের। এমন আয়োজন গ্রামীণ পরিবেশে এক বিশাল উৎসবের মতই।

ঘোড়াদৌড় দেখতে আসা জান্নাতুন বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়দৌড় দেখতে এসেছি। অনেক বড় বড় ঘোড়া দেখলাম। খুবই ভালো লাগলো। এমন আয়োজন যেন প্রতিবছর হয়। 

ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, এই আয়োজনে হাজার হাজার মানুষ হয়েছে। ঘোড়দৌড় দেখতে পেরে সকলেই অনেক আনন্দিত। হারিয়ে যাওয়া এই খেলাগুলোর যেন সবসময় আয়োজন করা হয়।

খেলার প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ বলেন, খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। আয়োজনে অনেক মানুষের উপস্থিতি হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা সকলের উদ্যোগে টিকিয়ে রাখতে হবে। ঘোড়াদৌড় গ্রামীণ একটি ঐতিহ্যবাহী খেলা।

প্রতিযোগিতায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সদর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। এছাড়াও উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status