ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শেরপুরের ঝিনাইগাতী সীমাত্ম পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১
মো: কায়সার উদ্দিন, শেরপুর
প্রকাশ: Thursday, 5 December, 2024, 4:15 PM

শেরপুরের ঝিনাইগাতী সীমাত্ম পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

শেরপুরের ঝিনাইগাতী সীমাত্ম পৌণে এক কোটি টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

শেরপুরের ঝিনাইগাতী  উপজেলার কাংশা ইউনিয়নের সীমাšত্মবর্তী  ছোট গজনী এলাকা থেকে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে  পৌণে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি  পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত লিমন সিমসাং ঝিনাইগাতী  উপজেলার ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে। 
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, (৩৯ বিজিবি)’র  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমাšত্ম পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকায় অবৈধভাবে ভারতীয় শাড়ি পাচারের চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন,৩৯ বিজিবির অধিনস্থ  তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি  পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে। উক্ত উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে  ১৬ লাখ টাকা। লিমন সিমসাং ভারত থেকে অবৈধভাবে পণ্য সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে ময়মনসিংহ  ৩৯ বিজিবির সহকারি পরিচালক মো: সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ি ও পিকআপসহ ধৃত আসামীকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status