ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 6:05 PM

বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবান জেলায় জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  ৪ ঠা ডিসেম্বর বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো: সেলিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন।


ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

বান্দরবানে সাবেক এলজিআরডি মন্ত্রী ও তার স্ত্রীর না‌মে ভূ‌মি দখ‌লের প্রতিবা‌দ

এসময় ইমাম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বান্দরবান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক।

দিনব্যাপী এই ইমাম সম্মেলনে বান্দরবান জেলা সদর ও ৭টি উপজেলা থেকে আগত ইমামরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং তাদের মেধা যাছাই করে ৩জন ইমামকে জেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান নির্বাচন করে বিজয়ী ঘোষনা করে তাদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।

ইমাম সম্মেলনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদরুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.নাছির উদ্দিন, বান্দরবান সিনিয়র মাদ্রাসার প্রভাষক বদিউল আলম, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন এর মাষ্টার ট্রেইনার ফরিদুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল।

আয়োজকেরা জানান, সারাদেশ থেকে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমামরা শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status