ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 6:02 PM

রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালি ফসল আমন ধান। উপজেলাজুড়ে ধান খেতগুলো যেন সোনালি রঙে সেজেছে। ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। চাষের খরচ মিটিয়ে তারা ধারদেনাও শোধ করতে পারবেন বলে আশা করছেন। ফলে কৃষকদের মনে আনন্দ বিরাজ করছে।

উপজেলা  কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছরে রাঙ্গাবালী উপজেলায় ২৮ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন পেয়েছে কৃষকরা। 

সরেজমিনে দেখা যায়, জমিতে আমন ধানের ফলন ভালো হয়েছে। উপজেলার ধান খেতগুলোর গাছের শীষ ধানে নুইয়ে পড়েছে। এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নে কৃষকরা মাঠে ধান কাটা শুরু করেছে। তবে কিছু কিছু নিচু জমির ধানের ফলন একটু দেরি করে শুরু হলেও ভালো ফলন হয়েছে। 

কৃষকরা জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকার ফলে ফলন বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কম সময়ের মধ্যেই ধান পাকতে শুরু করেছে। অনেকে আমন ধান কাটা শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এই বছর লাভবান হবেন বলে আশা করছেন তারা। 

কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি অধিদপ্তর তাদের তেমন সহযোগিতা করেনি। নিজেদের প্রচেষ্টায় চাষাবাদ করেছেন তারা।

কৃষি অফিসের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার আমনের বাম্পার ফলনে খুশি তারা। তবে কৃষকদের দুঃখ-কষ্ট আর ক্ষোভ আড়াল করেছে মাঠজুড়ে পাকা ধান আর মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। আমন ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে।

রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে কৃষকরের ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা আগামী দুই/তিন সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে। এ বছরে প্রতি হেক্টর জমিতে ৫ মে. টন ধান হবে বলে আশা করেন তিনি।

কৃষকদের অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, রাঙ্গাবালীতে মোট ৩০-৩৫ হাজার কৃষক এ বছর আমন ধান চাষাবাদ করেছে। আমরা কৃষি অধিদপ্তর থেকে ধানের বিজ ও সার বিতরণ করেছি। টিম অনুযায়ী কৃষকের কাছে গিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। রাঙ্গাবালীতে কৃষি অফিস একটা, যার কারনে সব কৃষকের দোরগোড়ায় আমাদের পৌঁছানো সম্ভব হয়নি। যদি কেউ বাদ পড়ে তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে পরামর্শ এবং সহযোগিতা করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status