ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় নিহত আহত ১
মো: কায়সার উদ্দিন, শেরপুর:
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:53 PM

শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় নিহত আহত ১

শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় নিহত আহত ১

শেরপুরের নকলা উপজেলার পৗর শহরের ধুকুরিয়া এলাকায় নকলা -নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মালবাহী ট্রাক চাপায় তাকরিম নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন  তার নানী সুন্দরী বেগম (৬০)। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে নকলা পৗর শহরের ধুকুরিয়া এলাকায় নকলা -নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে  রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন নানী সুন্দরী বেগম ও তার নাতি তাকরিম।  ওই সময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদেরকে চাঁপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাকরিম এবং নানী সুন্দরী বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুন্দরী বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে  জানান,  ট্রাকটি থানায় আটক রয়েছে।  ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status