ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাজনৈতিক অস্থিরতায় লিল্প নগরী নওয়াপাড়ার বাণিজ্য কমছে ৪০ শতাংশ, রাজস্বে ধস
প্রিয়ব্রত ধর,অভয়নগর
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:50 PM

রাজনৈতিক অস্থিরতায়  লিল্প নগরী নওয়াপাড়ার বাণিজ্য কমছে ৪০ শতাংশ, রাজস্বে ধস

রাজনৈতিক অস্থিরতায় লিল্প নগরী নওয়াপাড়ার বাণিজ্য কমছে ৪০ শতাংশ, রাজস্বে ধস

সব মিলিয়ে নওয়াপাড়ায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার পণ্য বেঁচাকেনা হয়। তবে সাম্প্রতিক ৪০ শতাংশ বণিজ্য কমছে  শিল্প ও বাণিজ্য নগরী  নওয়াপাড়াতে। রাজনৈতিক অস্থিরতা ও এলসি জটিলতার কারণে বাণিজ্যে ধস নেমেছে বলছে একাধীক ব্যাপসায়ীরা।

ছোট্ট একটি শহর শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া। যশোরের অভয়নগর উপজেলার ভৈরভ নদীর পাড়ে এক টুকরো প্রাণকেন্দ্র। মুলব্যবসা প্রতিষ্ঠানগুলো যশোর খুলনা মহাসড়কের দুধারে আধা কিলোমিটারের মধ্যে সীমা বদ্ধ অথচ এখানে বছরে প্রায় বিশ হাজার কোটি টাকার ব্যবসা হয় বলে গত অর্থ বছরের সুত্র বলছে।বিভিন্ন ব্যবসায়ীরা ধারনা করে বলেন প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকার বিভিন্ন ধরণের রাসায়নিক সার, কয়লা, খাদ্যশস্য ও পাথর বিদেশ থেকে আমদানি করে এই শহরে আনা হয় ও মজুত করা হয়। পরবর্তীতে আমদানি করা পণ্য এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে বিশেষ রাজশাহী ও রংপুর বিভাগ জুড়ে। এছাড়া প্রায় পাঁচ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ পণ্যের
বাজার রয়েছে ছোট্ট শহর নওয়াপাড়াতে।

সব মিলিয়ে নওয়াপাড়ায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার পণ্য বেঁচাকেনা হয়। নওয়াপাড়ার ওপর দিয়ে গেছে যশোর-খুলনা মহাসড়ক। মহাসড়কের একপাশ বরাবর ৫০
থেকে ১০০ গজের মধ্যে দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। ঠিক সমান্তরালে অপরপাশে ৫০গজের মধ্যে রয়েছে রেলপথ। নৌ, স্থল ও রেল-এই তিন পথের প্রাকৃতিক সমন্বয়ের সুবিধায়
নওয়াপাড়া দেশের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র হয়ে দাড়ীয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত ও চীনসহ বিদেশ থেকে বড় জাহাজে বিভিন্ন ধরণের সার, খাদ্যশস্য, কয়লা ও পাথর চট্টগ্রাম ও মোংলা বন্দরে আসে। সেখান থেকে কার্গো জাহাজে করে তা নওয়াপাড়ায় আনা হয়। দুই শহশ্রাধিক পণ্যবোঝাই জাহাজ নওয়াপাড়ায় ভৈরব নদে অবস্থান করে প্রতিনিয়ত। যে মাল খালাস হয়ে সড়ক, রেল ও নৌ যোগে পৌছায় দেশের বিভিন্য প্রান্তে।  এছাড়া ভারত থেকে স্থলপথে আমদানিকরা পণ্য ট্রেনে ও ট্রাকে করে বেনাপোল এবং দর্শনা স্থলবন্দর থেকে নওয়াপাড়ায় আনা হয়। আবার সেগুলি একইভাবে স্থল ও নৌপথে পাঠানো হয় দেশের বিভিন্ন জেলা গুলোতে। নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল বলেন প্রকৃত পক্ষে মালামাল আমদানীতে তেমন কোন সমস্যা নাই, ব্যাংক খাতে ডলার সংকট থাকায় অনেকটা সমস্যা হয়েছে তবে রাষ্টীয় ভাবে সার আমদানী হওয়াই ব্যাপসা সচল আছে,তবে কিছু ছোট ব্যাপসায়ী কিছুটা ক্ষতি গ্রস্থ হয়েছে। আমরা আশা করছি ডলার সংকট কেটে গেলে আগের মত সুন্দর ভাবে বাণিজ্য চলবে নওয়াপাড়াতে, এমনকী আগের থেকে অনেক বেশি জাহাজ বর্তমানে নওয়াপাড়া বন্দরে আসছে। ব্যাপসা সচল। নব্বইয়ের দশকের প্রথম দিকে সরকার সার ব্যবস্থাপনার বেসরকারীকরণ করে। তখন বিদেশ থেকে আমদানি করা সারের প্রায় ৭০ শতাংশ নওয়াপাড়ায় আনা হোত। বর্তমানে নওয়াপাড়ায় সার কম আসলেও ধীরে ধীরে সারের
সঙ্গে খাদ্যশস্য, সিমেন্ট, রড, পাথর এবং সর্বশেষ কয়লার ব্যবসা যুক্ত হয়েছে। এই ব্যবসাকে কেন্দ্র করে নওয়াপাড়ায় গড়ে উঠেছে পাঁচ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
রয়েছে শতাধিক সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান। বন্দর ও পরিবহন কর্মকর্তা নওয়াপাড়া নৌ বন্দরের মোঃমাসুদ পারভেজ জানান গত বছরে আমাদের রাজশ্ব্য আয় ছিল ৫ কোটি টাকা তবে এবার রাজশ্ব কমবার আশঙ্খা করছেন তিনি। ব্যাংকিং ও অর্থ নৈতিক অবস্থার উন্নতি হলে ঘুরে দাড়াবে এ বন্দর নগরীর বাণিজ্য বলে আশা প্রকাশ করেন।
তথ্য বলছে প্রতি বছর প্রায়  ৩ হাজার ৫০০ শতটি ছোট বড় জাহাজ এ নদী বন্দরে মালামাল আনা নেওয়া করে থাকে।

ব্যবসাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের জন্য নওয়াপাড়ায় রয়েছে প্রায় ১৬টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক। রয়েছে প্রায় একশত অর্থলগ্নিকারী বেসরকারি প্রতিষ্ঠান। মৌসুমে প্রতিদিন লেনদেন হয় কয়েক শত কোটি টাকার উপরে। মাত্র আধা বর্গকিলোমিটার এলাকায় বছরজুড়ে চলে এ কর্মযজ্ঞ। এই ছোট্ট শহরের ব্যবসা-বাণিজ্য অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর ব্যবসা-বাণিজ্যের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় তিন লাখ মানুষ। প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ কাজ করে এ সকল ব্যাপসা স্বচল রাখতে। নওয়াপাড়াতে ৪/৫ কিঃমিঃ এর মধ্য অবস্থিত দেশের বৃহত্তম শিল্প কারখানা আকিজ গ্রুপের আকিজ জুট মিল সহছোট বড়  প্রায় ২০টি শিল্প কার খানা। তবে সমায়ের ব্যবধানে সেখানেও পড়ছে লসের মুখে,দেখা যায় নানা কারনে অনেক প্রতিষ্ঠান প্রায় বন্দ হয়ে আছে,কিছু নামে মাত্র চালু রাখা হয়েছে।

১২ বছর পর যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার ব্যবসায়ীরা তাদের হাতে ফিরিয়ে পেয়ে নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, যশোরের নওয়াপাড়া শিল্প ও বাণিজ্য নগরী সম্ভাবনাময় বাণিজ্যিক শহর। কিন্তু এতদিন চেম্বার কার্যকর না থাকায় বিনিয়োগকারীরা এ শহরে বিনিয়োগে আকৃষ্ট হয়েছে কম। এখন চেম্বারের পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বুদ্ধি-পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়া হবে। নেতারা আরো বলেন শিল্প বাণিজ্যের বিকাশে যাযা করা লাগবে তা আমরা করবো। প্রথমে নদী খননের দিতে কাজ করবো ও তৃতীয় নৌ টারমিনাল স্থাপনে কাজ করবো।

ছবিঃ আমদানী কৃত মালামাল খালাসের জন্য নদীতে নোঙ্গড় করা হয়েছে জাহাজ গুলো। ছবিটি সাম্প্রতিক নওয়াপাড়া থেকে তোলা। প্রিয়ব্রত ধর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status