ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শরীরের ফ্যাটের মাত্রা কত থাকলে হৃদরোগের ঝুঁকি নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 5:12 PM

শরীরের ফ্যাটের মাত্রা কত থাকলে হৃদরোগের ঝুঁকি নেই

শরীরের ফ্যাটের মাত্রা কত থাকলে হৃদরোগের ঝুঁকি নেই

নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই। আর নতুন বছরে যদি নিজেকে ফিট রাখার পরিকল্পনা করেন তবে শরীরের বর্তমান অবস্থার বিষয়ে অবগত হওয়া জরুরি। বিশেষ করে বেলি ফ্যাট কিংবা পেটের চর্বি যদি দুশ্চিন্তা থাকেন তাহলে সেটাও দেখতে হবে। আপনি হয়তো জিমে ঘাম ঝরিয়ে বা কঠোর ডায়েট মেনে বেলি ফ্যাট কমানোর চেষ্টা করছেন, কিন্তু কখনো কি ভেবেছেন, এটা নিরাপদ মাত্রায় আছে কি না? এই বিষয়টি উঠে এসেছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে। পুষ্টিবিদ ও সার্টিফাইড পার্সোনাল ট্রেইনার এন মুরলির মতামত উঠে এসেছে প্রতিবেদনটিতে। 

বেলি ফ্যাট ও স্বাস্থ্যঝুঁকি: এন মুরলির মতে বেলি ফ্যাট স্বাভাবিক বিষয় তবে সেটা নিরাপদ মাত্রায় আছে কিনা সেটা জানা দরকার। আর মাত্র এক মিনিটেই সেটা জানা সম্ভব। তিনি জানান একটি মেজারিং টেপ ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার পেটের চর্বি নিরাপদ মাত্রায় আছে রয়েছে কিনা। মুরলির একটি গাণিতিক পদ্ধতির কথা বলেছেন। তিনি বলেন প্রথমে একটি মেজারিং টেপ নিন এবং আপনার কোমর ও নিতম্বের মাপ নিন। এরপর এই মাপ দিয়ে ওয়েস্ট টু হিপ রেশিও বের করুন। মুরলির মতে, পুরুষদের জন্য এই অনুপাত ০.৯ বা তার কম এবং নারীদের ক্ষেত্রে ০.৮৫ বা তার কম থাকা উচিত। 

যদি এই অনুপাত বেশি হয়, তবে বুঝতে হবে আপনার পেটে চর্বি বা ভিসেরাল ফ্যাট বেশি জমেছে, যা হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই এই অনুপাতকে স্বাভাবিক রাখতে হবে। 

বেলি ফ্যাট বা পেটের চর্বি শুধু শারীরিক সৌন্দর্যই নয়, স্বাস্থ্যগত সমস্যারও কারণ হতে পারে। উচ্চ ভিসেরাল ফ্যাট হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করে। তাই সময়মতো ব্যবস্থা নেয়া জরুরি।বর্তমান সময়ে অনেকেই হৃদরোগের ঝুঁকিতে থাকেন। অনেকেই হার্ট অ্যাটাক করে প্রাণ হারাচ্ছেন।  বেলি ফ্যাটকে কেবল সৌন্দর্য নয় স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ। এটাকে হালকা ভাবে নেয়ার কোনো সুযোগ নেই। 

কীভাবে পেটের চর্বি কমাবেন: মুরলির কৌশল অনুযায়ী যদি আপনার অনুপাত স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়, তবে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। সার্টিফাইট ফিটনেস এক্সপার্ট ও পুষ্টিবিদ শিতিজা পেটের চর্বি কমানোর জন্য পাঁচটি টিপস দিয়েছেন। এগুলো হলো: 

প্যাকেটজাত খাবার বাদ দিন: প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যহানির অন্যতম কারণ।
সবুজ শাকসবজি খান: এটি ফাইবার ও পুষ্টি সরবরাহ করে।
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করুন: যেমন ফল ও বাদাম।
প্রচুর পানি পান করুন: এটি বিপাকক্রিয়া বাড়ায়।
নিয়মিত ব্যায়াম করুন: বিশেষ করে কার্ডিও ও ওজন তোলার অনুশীলন।
নতন বছর শুরু করার আগে নিজেকে আরও সুস্থ করে তুলতে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন। তবে, একজন চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। সে আপনাকে শরীরের ফ্যাটের ধরণ বুঝে পরামর্শ দিবেন।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status