ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সেনবাগে এবার নবান্নের উৎসব নেই
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 5:31 PM

সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

নোয়াখালীর সেনবাগ উপজেলার এবার এক ইঞ্চি জমিতে ও আমন ধানের চাষ হয়নি। স্মরণকালের সাম্প্রতিক দীর্ঘ সময়ের ভয়াবহতম বন্যার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যা বিগত কয়েক যুগেও এমন পরিস্থিতি আর হয়নি বলে কয়েকজন কৃষক জানান। ফলে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে।এই সময়ে উৎসবের আমেজ নিয়ে কৃষক কৃষানীরা মাঠে মাঠে ধান কাটা আর ধান মাড়াই নিয়ে মহা ব্যস্ত সময় পার করলেও এখন তারা পুরোপুরি বেকার সময় পার করছেন। ফলে এবার সেনবাগ উপজেলার কোথাও নবান্নের উৎসব হচ্ছে না। অথচ সেনবাগ উপজেলায় কৃষকদের প্রধান ফসল হিসেবে ছিল আমন ফসল।
সেনবাগ উপজেলার পলতি গ্রামের কৃষক মোহাম্মদ ইব্রাহিম  বলেন, এবার তিনি তিন একর জমিতে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সঠিক সময়ে জমিতে চাষও দেওয়া ও বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহতম দীর্ঘ সময়ের বন্যা এবং জলাবদ্ধতার কারণে কারণে বীজতলা নষ্ট হয়। যার ফলে ১ ইঞ্চি জমিত আমন চাষাবাদ করা আর সম্ভব হয়নি। একই রকম তথ্য দিয়েছেন আরো অসংখ্য কৃষক।সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা এলাকায় মোট ৭ হাজার হেক্টর জমিতে এবার আমন ধান চাষের সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে সেনবাগ উপজেলার কোথাও ১ ইঞ্চি জমিতেও আমন ধান চাষ করা সম্ভব হয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হয়নি, তেমনি এক মুঠাে চালও উৎপাদন সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status