ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে ৩০ টাকায় চক্ষু সেবা দিলো স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 5:30 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 3 December, 2024, 6:15 PM

গাজীপুরে ৩০ টাকায় চক্ষু সেবা দিলো স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল

গাজীপুরে ৩০ টাকায় চক্ষু সেবা দিলো স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুল

গাজীপুরে স্বরবর্ণ প্রি-ক্য্যাডেট স্কুলে ৩০টাকায়) চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে, মঙ্গলবার (৩ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গাছা পূর্বপাড়া জামে মসজিদের সামনে স্কুলের শ্রেণীকক্ষে চলে রোগীদের প্রাথমিক চিকিৎসা-সহ ব্যাবস্থা পত্র প্রদান। একই সাথে ছিলো ওষুধ ও চোখের সমস্যার সাথে সামঞ্জস্য করে চশমা গ্রহণেরও সুযোগ।

জানা যায় নগরীর বোর্ডবাজার আইইউটি সংলগ্ন ফাস্ট আই হাসপাতাল ও গাছা পূর্বপাড়া মহল্লার স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলের যৌথ আয়োজনে স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সহায়তায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংশ্লীষ্টরা জানান এতে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন স্কুলটির পরিচয়ে ফাস্ট আই হাসপাতাল ও অন্যান্য নির্দৃষ্ট হাসপাতালে গেলে মিলবে স্বল্প খরচে অপারেশন-সহ উন্নত চিকিৎসা।

চক্ষু চিকিৎসা নিতে আসা স্থানীয় রোগীরা জানান অল্প খরচে নিজ বাসগৃহের সন্নিকটে ভোগান্তিমুক্ত চিকিৎসক পরামর্শের সাথে ব্যাবস্থাপত্র, ওষুধ, চশমা গ্রহণের এ আয়োজন ছিলো বেশ সুবিধাজনক। রোগীরা জানান স্বরবর্ণ স্কুলের এ আয়োজনকে তারা স্বাগত জানিয়েছেন। আগামীতে প্রতি মাসে স্কুলের আয়োজনে অন্যান্য সমস্যায় সেবা নিতেও স্থানীয়রা আগ্রহ পোষণ করেন।
 
এ বিষয়ে ফাস্ট আই হাসপাতালের সিনিয়র অপটোমেটিক্স আমিনুল ইসলাম বলেন দুই প্রতিষ্ঠানের যৌথ আয়োজনকে স্থানীয় এলাকাবাসি সাদরে গ্রহণ করেছেন। তাই আগামীতে অন্যান্য রোগীদেরও এমন সেবা দিয়ে কার্যক্রন সামনে এগীয়ে নিবো। তিনি বলেন স্বরবর্ণ প্রি ক্যাডেট স্কুলের পরিচয়ে হাসপাতালে সেবা প্রত্যাশীরা সার্বিক চিকিৎসায় পাবেন বিশেষ ছাড়।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন সম্প্রতি প্রতিষ্ঠান সূচনা লগ্নে প্রাতিষ্ঠানিক উদ্যোগে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা নগরীর নির্দৃষ্ট কিছু হাসপাতালে গেলে পাবেন বিশেষ ছাড়। এছারা এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status