ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, শুনানি পেছাল ১ মাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2024, 12:06 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 3 December, 2024, 12:49 PM

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, শুনানি পেছাল ১ মাস

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, শুনানি পেছাল ১ মাস

ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন।

এদিন সকাল সাড়ে ১০টায় জামিন শুনানির সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত হন। এ সময় চিন্ময়কে গ্রেপ্তার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।

তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন। পরে আইনজীবীরা আলিফ হত্যাকাণ্ড ও আদালত প্রাঙ্গণে হামলা-ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় চিন্ময়কে আসামি করার দাবি জানান।

উল্লেখ্য, ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন ভক্তরা। একপর্যায়ে তা সহিংসতায় রুপ নেয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status