|
গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের আরও ৬০জন নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোলবোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। আসামিপক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে বিবাদী পক্ষের ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
