|
'রিয়াদে বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সৌদি আরব ব্যুরো প্রধান, সোহরাব হোসেন লিটন
|
![]() 'রিয়াদে বাংলাদেশী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স বলেন, ‘বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ তিনি আরো ও বলেন -আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন; তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষা কার্যক্রমের কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের এসএসসি এর ৪ জন এবং এইচএসসি এর ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ(ইংলিশ সেকশন )এর ও লেভেল এবং এ লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিজিটাল নিরাপত্তায় সিএমপির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন
সীমান্ত সম্মেলন: শূন্যরেখায় আটকে থাকাদের বিষয়ে আলোচনা তুলতে পারে দিল্লি
নোয়াখালীতে পল্লী বিদ্যুতের চরম অবহেলায় দিনমজুর পরিবারের সারাজীবনের স্বপ্ন পুড়ে ছাঁই
বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও হোম কিচেন ডেয়রি রেসিপি প্রতিযোগিতা
