সাতক্ষীরায় ৯২ টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 25 November, 2024, 5:17 PM
সাতক্ষীরায় ৯২ টি হারানো মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ
সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।
রবিবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।