ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আ.লীগের আমলে গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 November, 2024, 9:21 PM

আ.লীগের আমলে গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

আ.লীগের আমলে গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

আওয়ামী লীগের আমলে শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে বাধ্য হয়ে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীতে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গ্যাসের জন্য সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পাওয়া তো দূরের কথা উল্টো জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে।

তিনি বলেন, গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হয়েছে। এই পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিং বাবদ আমাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে।

শেখ বশিরউদ্দীন বলেন, আওয়ামী সরকারের আমলে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছিল। সে সময় ব্যবসায়ীদের কোনো মর্যাদা না থাকলেও পরিস্থিতি এখন বদলেছে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো এখন আর কাউকে চাঁদা কিংবা ঘুষ দিতে হবে না। এখন সুযোগ এসেছে, এ সুযোগ ব্যবহার করুন। সৎ উদ্যোক্তাদের দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে কিছু আর্থিক অপরাধী সম্পর্কে জানতে পারছি। এসব জেনে কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেইন দেখার ইচ্ছা হচ্ছে আমার। মানুষ কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status