ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 November, 2024, 4:13 PM

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা। এ সময় এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল এলাকার  আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন , আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।

এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াছিন ও তার বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে।  তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার  চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status