|
নতুন মামলায় গ্রেপ্তার ইনু, সাদেক ও সলিমুল্লাহ
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন মামলায় গ্রেপ্তার ইনু, সাদেক ও সলিমুল্লাহ বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ আদালতে তাদেরকে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, একই থানার পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টার একটি মামলায় সাবেক কাউন্সিলর সলুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তাদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
