|
সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে
নতুন সময় ডেস্ক
|
![]() সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে বুধবার ১৩ নভেম্বর, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেগুলো হলো, মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটো রিকশা চালক মো. রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
