|
যেমন জীবনসঙ্গী চান বাঁধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() যেমন জীবনসঙ্গী চান বাঁধন ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের এক বছর পর তাদের সংসারে আসে তার কন্যাসন্তান সায়রা। কিন্তু দাম্পত্য কোলাহল যেন পিছুই ছাড়ছিল না বাঁধনের। অবশেষে ২০১৪ সালের ১০ আগস্ট বিবাহিত জীবনের ইতি টানেন তারা। বিয়ের পর থেকে এখন পর্যন্ত সিঙ্গেলই আছেন বাঁধন। কিন্তু হঠাৎ অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মায়ের কাছে একটি স্পেশাল আবদার করেন সায়রা। মেয়ের আবদার— মায়ের জীবনে নতুন কেউ আসুক। এরপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। ![]() যেমন জীবনসঙ্গী চান বাঁধন এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আমাকে আমার মতো গ্রহণ করবে, এমন মানসিকতা থাকাটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে। তবে এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন বাঁধন। সিনেমা ও ওটিটিকে প্রাধান্য দিয়েই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যেতে চান অভিনেত্রী। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
