ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2024, 12:42 PM

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

বিশ্বসেরা ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

এদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ। সেই তদন্ত শেষে এই সিদ্ধান্ত জানানো হলো।

সাকিব আল হাসান এই মুহূর্তে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান বাংলাদেশি ক্রিকেটের এই আইকন। বিজয়ীও হন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে অন্যদের মতো সংসদ সদস্য পদ হারান সাকিবও।

দেশের পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসানের নামে একাধিক মামলা হয়েছে। তার মধ্যে হত্যা মামলাও রয়েছে। এবার তার ব্যাংক হিসাবও জব্দ হলো। ফলে সাকিবের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে গেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status