শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Wednesday, 6 November, 2024, 6:01 PM
শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে শ্রীবরদীতে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, সোয়াবিন, শীতকালীন ,পেঁয়াজ, মুগ, খেসারি ডাল ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।
এ সময় কৃষি অফিসার সাবরিনা আফরিন জানান, শ্রীবরদী উপজেলায় ৩২৫০ জন কৃষকের মাঝে গম, মশুর ডাল, সরিষা, মুগ ডাল, ভূট্টা, পেঁয়াজের বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ সাবরিনা আফরিন, উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান প্রমুখ।