ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
থানচিতে ভিডব্লিউবি কার্যক্রমের নতুন চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 November, 2024, 6:00 PM

থানচিতে ভিডব্লিউবি কার্যক্রমের নতুন চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

থানচিতে ভিডব্লিউবি কার্যক্রমের নতুন চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত বান্দরবানের থানচিতে উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তন হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও রাকিব হাসান চৌধুরী ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের উপকারভোগী বাছাই ও নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে প্রকৃত  গরীব অস্বচ্ছ মহিলাদের বাছাই করার জন্য আলোচনা করা হয়। একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবার থেকে নাম অন্তর্ভুক্ত না করার জন্য  বিশেষ ভাবে নির্দেশ দেয়া  হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status