|
স্ত্রী মেলানিয়াকে চুমু খেয়ে ট্রাম্প বললেন, ‘ও দারুণ কাজ করেছে’
নতুন সময় ডেস্ক
|
![]() স্ত্রী মেলানিয়াকে চুমু খেয়ে ট্রাম্প বললেন, ‘ও দারুণ কাজ করেছে’ মঞ্চে উপস্থিত মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। এ সময় উচ্ছ্বসিত ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়ার গালে চুমু খান। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরপরই ট্রাম্প নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বক্তব্য দেন। মঞ্চে তাঁর সঙ্গে স্ত্রী মেলানিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন তিনি। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ১ নম্বর (বেস্ট সেলার) বই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’ ট্রাম্প আরও বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন। মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেকের নাম উল্লেখ করেন তিনি। তাঁদের ‘চমৎকার সন্তান’ বলে অভিহিত করেন ট্রাম্প। সম্প্রতি মেলানিয়ার লেখা স্মৃতিকথামূলক একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মেলানিয়া’। বইটিতে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে। সূত্র: বিবিসি |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
