ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জয় স্পষ্ট হচ্ছে ট্রাম্পের, ভাষণ দেওয়া থেকে পিছু হটলেন কমলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 November, 2024, 12:15 PM

জয় স্পষ্ট হচ্ছে ট্রাম্পের, ভাষণ দেওয়া থেকে পিছু হটলেন কমলা

জয় স্পষ্ট হচ্ছে ট্রাম্পের, ভাষণ দেওয়া থেকে পিছু হটলেন কমলা

সময় যত যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের বার্তা ততই স্পষ্ট হচ্ছে। ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৪৮ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।   

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। যে সাত সুইং স্টেট মার্কিন নির্বাচনে ফলাফলের ব্যবধান ও জয় নিশ্চিত করে দেয় সেইসব সাত রাজ্যের দুইটিতে ইতোমধ্যে জিতেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় জয়ের পর জর্জিয়ায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এ ছাড়া একটি বাদে অন্যান্য রাজ্যগুলোতেও এগিয়ে আছেন ট্রাম্প। 

গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের আভাস পাওয়ার পর শিগগিরই ভাষণ দেওয়ার প্রস্ততি নিচ্ছেন ট্রাম্প। তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। 

অন্যদিকে আজ রাতে কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড জানিয়েছেন, কমলা হ্যারিস আজ রাতে আর ভাষণ দেবেন না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status