|
ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট?
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্পই হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিবিসি, আল জাজিরা, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, এপির লাইভ পূর্বাভাসগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। বিবিসি বলছে, ট্রাম্প ২২২ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ১৬৫ ইলেক্টোরাল ভোট। আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ফক্স নিউজ বলছে, ট্রাম্প পেয়েছেন ২৩২ এবং কমলা ২১২। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। এ ছাড়া বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পাওয়া অধিকাংশ সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে। আর হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
