ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রতিদিন ১৩ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2024, 9:28 PM

প্রতিদিন ১৩ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার

প্রতিদিন ১৩ ঘণ্টা বন্ধ থাকবে মহাখালী ফ্লাইওভার

মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখী লেনে যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহাখালী ফ্লাইওভারের এক্সপেনশন জয়েন্টসমূহ (Expansion Joint) প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। তাই ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেইট থেকে কাকলী অভিমুখী যানবাহনসমূহ শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

এতে আরও বলা হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহন শুধুমাত্র ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে পারবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status