ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরাইলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 November, 2024, 12:18 PM

ইসরাইলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির

ইসরাইলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির

ইসরাইল-ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক কর্মকর্তাদের ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

‘তেহরান টাইমস’-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

নিউইয়র্ক টাইমস ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান।

তবে ওই প্রতিবেদনই অন্যান্য কিছু গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেও ইসরাইলে হামলা চালাতে পারে।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছে, ইসরাইলি হামলায় ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন।

ইরানের সামরিক কর্মকর্তারা ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ৩০ অক্টোবর বুধবার একটি উচ্চপদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলার একটি ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’ প্রতিক্রিয়া দেখা যাবে। তা মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই হতে পারে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র ‘সিএনএন’কে বলেছেন, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ এবং ‘বেদনাদায়ক’।

তবে, এই বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status