ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইলে বাংলাদেশ বেসরকারি অনার্স- মাস্টার্স শিক্ষাক ফেডারেশনের মানববন্ধন
মোঃ সিরাজ আল মাসুদ ,টাঙ্গাইল
প্রকাশ: Wednesday, 23 October, 2024, 5:27 PM

টাঙ্গাইলে বাংলাদেশ বেসরকারি অনার্স- মাস্টার্স শিক্ষাক ফেডারেশনের  মানববন্ধন

টাঙ্গাইলে বাংলাদেশ বেসরকারি অনার্স- মাস্টার্স শিক্ষাক ফেডারেশনের মানববন্ধন

৩২ বছরের বৈষম্য অবসান দূরীকরণ  ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে বাংলাদেশ বেসরকারি অনার্স- মাস্টার্স শিক্ষাক ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন ও  'অ্যাপ্লিকেশন টু চিপ অ্যাডভাইজার' কর্মসুচি পালন করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা করা হয়।

মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচীতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানান শিক্ষকরা।

এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ  বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন টাঙ্গাইল জেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহাতাবুল ইসলাম, প্রভাষক দেওয়ান কামরুন্নাহার, প্রভাষক আসাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্ত দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষে কর্মসূচি পালন করে আসছি। গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচী পালনের সময় যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অতিদ্রুতই  শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status