ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
থানচিতে দুর্নীতির অভিযোগে ৪ চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 October, 2024, 5:21 PM

থানচিতে দুর্নীতির অভিযোগে ৪ চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন

থানচিতে দুর্নীতির অভিযোগে ৪ চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন

সারাদেশের ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের তারই অংশহিসেবে বান্দরবানের থানচিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সকল অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে- ছাত্র-যুব সমাজ ও সাধারণ জনগণ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বাসষ্টেশনে শিল্প একাডেমী মুক্তমঞ্চের উপজেলা আদিবাসী ছাত্র-যুব সমাজ ও সাধারণ জনগণের আয়োজনে ব্যানারের সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা ও তিন ইউনিয়নের চেয়ারম্যান এর সকল অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উক্যবু মারমা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমন্বয়ক মংসিংউ মারমা, অনাচন্দ্র ত্রিপুরা (কারবারি), সমন্বয়ক রেইহাই ম্রো, সমন্বয়ক সূর্য কুমার ত্রিপুরা ও সমন্বয়ক মংমে মারমা প্রমুখ।

এই কর্মসূচি মানববন্ধনের শেষে দুর্নীতি দমন কমিশনের বরাবরের সমন্বয়ক সূর্য কুমার ত্রিপুরা, উক্যবু মারমা, মংমে মারমা, রেইহাই ম্রো ও  উথোয়াইংসা মারমা স্বাক্ষরিত স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রদান করা হয়েছে।

তাদের দাবি– সকল দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের সুস্থ তদন্ত করতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের নির্বাচনের আগে এবং পরে অর্থ ও সম্পদের পরিমাণ হিসাব তদন্ত করতে হবে। সকল চেয়ারম্যান এর সকল প্রকল্পের হিসাবে নিয়ে দ্রুত তদন্ত করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যানদের ভিজিডি ও ভিজিএফ এর বিষয়ে তদন্ত করতে হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুস্থভাবে তদন্ত করতে হবে। দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যানদের গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদান করা দাবির জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status