ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু গৃহকর্মীর গোপন ভিডিও, বেরিয়ে এলো রোমহর্ষক ঘটনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 October, 2024, 9:44 PM

শিশু গৃহকর্মীর গোপন ভিডিও, বেরিয়ে এলো রোমহর্ষক ঘটনা

শিশু গৃহকর্মীর গোপন ভিডিও, বেরিয়ে এলো রোমহর্ষক ঘটনা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার কিশোরী গৃহকর্মীকে গা শিউরে ওঠা পাশবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দিনাত জাহান আদরকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার আদরের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তাকে এক দিনে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুরে নির্যাতনের শিকার কল্পনাকে উদ্ধার ও অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে আটক করে পুলিশ। এদিন দুপুরে একটি সরকারি টেলিভিশনের কাছে কল্পনার বাঁচার আকুতির একটি ভিডিও ও বাড়ির ঠিকানা আসে। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে বসুন্ধরার বাসায় যায় ওই টেলিভিশনের সাংবাদিকরা। বাসার দরজা খুলতেই পুলিশের কাছে বাঁচার আকুতি জানায় কল্পনা।

কাঁদতে কাঁদতে শিশু কল্পনা জানায়, কাজের সময় ছোট ভুল হলে কিংবা বিনা কারণেই তার ওপর পাশবিক নির্যাতন চালাতেন দিনাত জাহান আদর। তার চারটি দাঁত কাঠের ব্রাশ দিয়ে আঘাত করে ভেঙে দেওয়া হয়েছে। চুল সোজা করা ইলেকট্রিক মেশিন দিয়ে তার দুই হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে আঘাত করে কয়েকডজন বেত ভেঙে ফেলেছেন আদর।

জানা গেছে, অভিযুক্ত আদর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে তিনি বেকার। এই বাসায় তার ভাই থাকেন, আর বন্ধুরা মাঝে মধ্যে আসেন। তার নির্যাতনের পদ্ধতি এমনই ছিল যে, প্রতিবেশী ও বাসার কেয়ারটেকারও কখনো টের পায়নি। নির্যাতিতা কল্পনা তার বাড়ির পুরো ঠিকানা বলতে পারে না। তবে হবিগঞ্জের কোনো একটি এলাকায় তার বাড়ি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status