ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিহত সিফাতের পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 October, 2024, 10:09 PM

নিহত সিফাতের পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

নিহত সিফাতের পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে মো. আকাশ ব্যাপারী (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

শুক্রবার (১৮ অক্টোবর) মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, সিআইডির সাইবার পুলিশ সেন্টার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারে, কিশোরগঞ্জে নিহত সিফাতের পরিবার প্রতারণার শিকার হয়েছে। তার পরিবারকে আরও আর্থিক অনুদান দেওয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর চেয়ে কৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেন এক ব্যক্তি। তারপর টাকা দেওয়ার সিরিয়াল নম্বরের কথা বলে ওটিপি নিয়ে ব্যাংকের কার্ড থেকে টাকা সরিয়ে নেন। পরে সেই টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম থেকে ভুয়া নাম-ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য কেনেন ওই ব্যক্তি।

জানা গেছে, সিফাত উল্লাহ (১৯) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status