কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 17 October, 2024, 5:21 PM
কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার নির্দেশদাতা হিসাবে কুড়িগ্রামের ৩ সাংবাদিকের নামে মামলা দায়ের করার প্রতিবাাদে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীরা, শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালান করেছে।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ওই ঘটনায় কলেজছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের লেখক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জানাই। এসময় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম, কাজী ফরহাদ, শিক্ষার্থী শাহিন আলম, আব্দুর রাজ্জাক, সুমনা আক্তার ও নাট্যকর্মী মো:শাহ আলম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আব্দুল খালেক ফারুক একজন জনপ্রিয় লেখক। তিনি একজন নির্ভিক সাংবাদিক, দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে সব সময় থাকেন। তিনি শিক্ষা, সংস্কৃতি ও পাঠাগার আন্দোলেনের একজন অগ্রসৈনিক। তার নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারর করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
জানা যায়, ওই মামলায় ১০৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন, আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।