ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চগড়ে চিকিৎসকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 October, 2024, 5:18 PM

পঞ্চগড়ে চিকিৎসকের উপর অতর্কিত হামলার  প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে চিকিৎসকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর অর্তকিত হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিৎিসকেরা। 


বৃহস্পতিবার(১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। গত বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ও ল্যাবরেটরি ইনচার্জ ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈম। এসময় তার উপর জাকির হোসেন রাজু নামে এক ব্যাক্তি হামলা করেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক। মামলা সূত্রে জানা যায় রাজনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে হোটেল কারিগর জাকির হোসেন রাজু চিকিৎসা নিতে গত ১২ অক্টোবর চিকিৎসক নাঈমের সাথে সাক্ষাৎ করেন। চিকিৎসক তাকে রোগের ওষুধের জন্য প্রেসক্রিপসনও দেন। ঘটনার দিন হঠাৎ রাজু হাসপাতালের চিকিৎসকের চেম্বারে গিয়ে বলেন তাঁকে ঘুমের ওষুধ দেয়া হয়নি কেন। গত তিনদিন থেকে তিনি ঘুমাতে পারেন না। এসব বলার পরে কিছু বুঝে ওঠার আগেই ডাক্তারের গালে থাপ্পর মারেন রাজু।
এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মী এবং বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতিসভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আদম সুফি,  বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সহ সভাপতি ডা. বাহারাম আলী,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম, ডা. আমির হোসেন (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ও সদর আধুনিক হাসপাতালের ডা. মনসুর আলম (এনেস্থেশিয়া), ডা.এমআর রাজু (গাইনী) প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সারা দেশেই একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকেরা উপর হামলা করার। যা সত্যিই লজ্জাজনক। একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। যেমন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বর্হিবিভাগে সহ¯্রাধিক ও অভ্যন্তরীণ বিভাগে প্রায় তিনশত রোগীকে চিকিৎসা দেন মাত্র ১০ জন চিকিৎসক। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি বাইরে থেকে চিকিৎসক আসতে দেইনা। এটা ভিত্তিহীন কথা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status