ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 17 October, 2024, 12:45 PM

কুড়িগ্রামে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

কুড়িগ্রামে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

গতকাল ১৬ অক্টোবর বুধবার বিকেলে  কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় জেলা টাউন ক্লাবে কেক কাটার মাধ্যমে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এর আগে একটি র‍্যালি শহরের ঘোষপাড়া থেকে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর হাতে ফুল দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে সাংবাদিক রাশেদুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভায় কালবেলা পত্রিকাটির সফলতার গল্প উপস্থাপন করে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম বেবু, নাছিম পারভেজ তারা, আজিজুল হক, মোর্শেদ হাসান লিটু, আইনজীবী আশরাফ আলী, অধ্যাপক খন্দকার গোলাম ফারুক,  দৈনিক সমাকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, ঢাকা পোস্ট ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি জুয়েল রানা, প্রথম আলোর কুড়িগ্রাম সংবাদদাতা জাহানুর রহমান, বুলবুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী প্রমূখ। বক্তাগন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কালবেলা পত্রিকার সাহসী ভূমিকা পালন করায় ভূয়সী প্রশংসা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status