ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৈনিক কালবেলা'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Thursday, 17 October, 2024, 12:43 PM

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৈনিক কালবেলা'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দৈনিক কালবেলা'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, সাবেক সদর উপজেলা চেয়াম্যান সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরী।

জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন, সদর থানার ওসি তাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার প্রমুখ।

এ ছাড়াও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সহসভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, কালবেলা দুই বছরেই মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীতে এই পত্রিকার মাধ্যমে আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সম্ভাবনা, ও সমস্যাগুলোর সংবাদ দেখতে চাই। কালবেলা পত্রিকা বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে আরও এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status