তেঁতুলিয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন ও টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 October, 2024, 8:30 PM
তেঁতুলিয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন ও টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন ও টিকা প্রদান সম্পর্কিত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও দেবনগড় ইউনিয়ন পরিষদের অংশগ্রহনে জন্ম-মৃত্যু নিবন্ধন ও টিকা ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী ।
১৬ অক্টোবর বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদ্রাসায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে একই সাথে জন্ম নিবন্ধন ও টিকাদান কর্মসুচি চলতে থাকে । দিনব্যাপী এই ক্যাম্পেটইনের মাধ্যমে ২৩ জন নবজাতককে একই সাথে জন্ম নিবন্ধন ও টিকাপ্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক আবু মো: সানাউল্লাহ নুরী, সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, উপজেলা ভূমি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম রুহুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় , দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দেবনগড় ইউনিয়নের আহব্বায়ক মাসুদ রানা, জামাআতে ইসলামী বাংলাদেশের দেবনগড় ইউনিয়ন সভাপতি লোকমান আলী সহ দেবনগড় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন, দেবনগড় ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ সরকার সহযোগিতায় ছিলেন উদ্যোক্তা সোহেল রানা।
টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করেন পরিবার পরিকল্পনা অফিসের এইচ আই ইনন্সপেক্টর জমির উদ্দিন , ইউনিয়ন সুপারভাইজার একেএম ফারুক হোসেন, আলীমুল রাজি, জেসমিন আক্তার, শামীম হক।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর জন্ম নিবন্ধন ও টিকা প্রাপ্ত নবজাতক শিশুদের টিকাকার্ড ও জন্মসনদ তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী এরপর জন্ম-মৃত্য নিবন্ধন ও টিকাদান কার্যক্রমের স্টল পরিদর্শন শেষে মাদ্রাসা প্রাঙ্গনে গাছ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।