ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 16 October, 2024, 6:38 PM

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ (০২) নামে এক শিশু বাড়ির পাশে  মারা গেছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল দশটার সময় উপজেলার নলডাঙ্গা পৌরসভার  হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে ।

 শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মোঃ সোহেল রানা মরুর ছেলে। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির আশেপাশে খোঁজাখুজি করে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু সকলের অগোচরে বাড়ির আঙ্গিনার পাশেই একটি পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। টের পেয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

  নলডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশক অবহিত করেছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status