ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 2:27 PM

কুড়িগ্রামের পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের পাউবোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের অপসারণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তা পাড়ের মানুষজন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তার করাল গ্রাসে আমরা গ্রামবাসী নিঃস্ব। আমরা তিস্তা পাড়ের মানুষজন বৈষম্যের শিকার। নদী ভাঙন রোধে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে জিও ব্যাগ ও বোল্ডার তৈরি করে রেখেছে। তিস্তা ভাঙগনের সময় ওই সমস্ত জিও ব্যাগ ও বোল্ডার সময় মতো
ব্যবহার না করায় আমরা তিস্তা পাড়ের মানুষজন আজ নদী ভাঙনের স্বীকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখনো হচ্ছি। বিপদ সংকুল সময়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে সময়মতো পাইনি। কখনো মোবাইল রিসিভ করলেও তিনি বিরক্তবোধ করে মোবাইল ফোন বন্ধ করে রাখেন।

জিও ব্যাগ ও বোল্ডার ফেলার অনুমতি  না দেয়ায় আজ তিস্তা পাড়ের অসহায় পরিবারের মানুষজনের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। মানুজন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। কাজের প্রতি তার অনীহা এবং সময় জ্ঞান না থাকায় বক্তাগন তার সমালোচনা করে অনতিবিলম্বে অপসারণ দাবী করেন এবং একই সাথে একজন দক্ষ ও জনবান্ধব নির্বাহী প্রকৌশলী নিয়োগসহ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের জোর দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিবুল হাসান, মিন্টু মিয়া, আজিজার রহমান, আশরাফুল হক, আবুল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তার অপসারণ দাবির বিষয় সম্পর্কে জানতে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি এবং মোবাইলে কথা বলতেও রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status