ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফ সহ ৩ নারি মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 2:25 PM

কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফ সহ ৩  নারি মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফ সহ ৩ নারি মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ৬০ বোতল ইস্কাফ সহ ৩  নারি মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ীর থানার পুলিশ।

আজ ১৫ অক্টোবর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার একটি চৌকস টিম গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউপি এলাকা থেকে বডিতে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় মাদক পরিবহনের সময় বগুড়া জেলার ধুপচাচিয়া থানাধীন পূর্ব আলোহালী এলাকার মোছা: বন্যা আক্তার সুমি (২৪),  সান্তাহার পৌরসভা এলাকার মোছাঃ দুলালী আক্তার (২৯) ও মোছাঃ রেনুকা বেগম(৫৮) দেরকে ৬০ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ জন মহিলা মাদক কারবারিকে ৬০ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status