ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরে বিষাক্ত মদপানে নববিবাহিত যুবকের মৃত্য
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 2:19 PM

নাটোরে বিষাক্ত মদপানে নববিবাহিত যুবকের মৃত্য

নাটোরে বিষাক্ত মদপানে নববিবাহিত যুবকের মৃত্য

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত মদপানে জয়ন্ত কুমার মন্ডল (২৪) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত জয়ন্ত কুমার উপজেলার বাগডোব গ্রামের প্রভাত কুমার মন্ডলের ছেলে। তিনি মুদি ও গো-খাদ্যের ডিস্টিবিউটর ছিলেন। মাত্র তিন মাস আগে তিনি বিয়ে করেছেন। 

নিহতের স্বজনরা জানান, দুর্গাপূজা উপলক্ষ্যে জয়ন্ত নাটোরে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে রোববার সকালে মদপান করেন। কিছুক্ষণ পরে তিনি অসুস্থ্যতা বোধ করেন এবং একাধিকবার বমি করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হলে জয়ন্ত নিজ বাড়িতে চলে আসেন। কিন্তু পরে আবারও অসুস্থ্য হলে তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা. আল মাসুদ মো. মিজানুর রহমান বিষাক্ত মদপানে জয়ন্ত'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status