সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Tuesday, 15 October, 2024, 2:18 PM
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযােন গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই অভিযানের দ্বিতীয় দিনে, সোমবার (১৪ অক্টোবর), সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়।
অভিযানটি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং এতে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন এবং মৎস্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২০.৮০ লক্ষ টাকা। এছাড়া ৫ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।