ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিলো সংবিধান সংস্কার কমিশন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 October, 2024, 2:40 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 October, 2024, 2:43 PM

প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিলো সংবিধান সংস্কার কমিশন

প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিলো সংবিধান সংস্কার কমিশন

সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনের কর্মপরিধি ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রবিবার রাত ১১টা ২৪ মিনিটে আলী রীয়াজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা আজ রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম।

কমিশনের সদস্য ডক্টর শরীফ ভুইয়া ভ্রমণে থাকার কারণে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সভার শুরুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে বলা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগকৃত সংবিধান সংস্কার কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত এবং নির্যাতিতদের; স্মরণ করছে স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন তাঁদের। গত ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত-আহত-নির্যাতিতদের কমিশন স্মরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কমিশন তাদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করছে। তাদের এই আত্মত্যাগ এবং বীরত্ব বাংলাদেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। কমিশন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন, কমিশন সেই প্রার্থনা করছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় কমিশনের কর্ম পরিধি এবং কার্যপদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল একাউন্ট এবং দ্রুত একটি ওয়েব সাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের পরবর্তী বৈঠক ২১ অক্টোবর ঢাকায় কমিশনের কার্যালয়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্যে কার্যালয় স্থাপনের কাজ চলছে বলেও জানানো হয়েয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status