ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি
মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৩, স্বর্ণালংকার-আইফোন উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 October, 2024, 10:02 PM

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৩, স্বর্ণালংকার-আইফোন উদ্ধার

মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ৩, স্বর্ণালংকার-আইফোন উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন শরীফুল ইসলাম তুষার (৩৫), জাকির হোসেন (৩৭) ও মো. মাসুদুর রহমান (৪৭)।

তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার  উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত তিন ডাকাতকে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে একই ঘটনায় র‌্যাব ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিন জন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে ডাকাতি হয়। মুখে মাস্ক লাগানো সেনাবাহিনীর পোশাক পরা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেন। এরপর তারা ওই ভবনের তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।

ভুক্তভোগী আবু বকর বলেন, ডাকাতরা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনও কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নেয়। পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বাসা থেকে বের হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status