ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Sunday, 13 October, 2024, 4:58 PM

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‌্যালি ও ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগীতা করেন সুশীলন,এসটিএফ,ও সিসিডিবি।


রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পাথরঘাটা উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাবেত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. এমাদুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার নুরুন্নবী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সংকল্প ট্রাস্টের পরিচালক মির্জা শহীদুল ইসলাম খালেদ, পাথরঘাটা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ আরও অনেকেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status