তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Sunday, 13 October, 2024, 4:55 PM
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি, ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৩ অক্টোবর ২০২৪ খ্রি: দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মাহবুবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেন ।
তেঁতুলিয়া ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে ফায়ার সাভির্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্সি বিসয়ক মহড়া পরিচালনা করেন। এ সময় বক্তারা বলেন দুর্যোগের ক্ষতি কমাতে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সহায়ক হয়। এজন্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন এনজিও কর্মী , সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিতি ছিলেন।