ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
গাজায় মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ১৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 October, 2024, 9:24 AM

গাজায় মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ১৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে, যেটি দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে। এ কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৭ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে চলে যায়।

১১ মাসেরও বেশি সময় ধরে চালানো হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লেবাননের উত্তরাঞ্চলের বেদ্দাবি শিবির লক্ষ্য করে চালানো ইসরাইলের ড্রোন হামলায় স্ত্রী, দুই মেয়েসহ হামাসের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

অব্যাহত এ হামলার মধ্যেই ইরান, লেবানন ও গাজা লক্ষ্য করে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের মিডিয়া। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status