|
তিতাসকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে চান খন্দকার মারুফ হোসেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() তিতাসকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে চান খন্দকার মারুফ হোসেন তিনি আর ও বলেন আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহত্তর দাউদকান্দি উপজেলার উত্তরান্চলের অবহেলিত নয়টি ইউনিয়ন নিয়ে সৃষ্টি করেছেন এই তিতাস উপজেলা। তিতাসের মানুষের ভাগ্য উন্নয়ন ও সরকারের সকল সুযোগ সুবিধা একটা স্বতন্ত্র উপজেলা হিসাবে যেন সমান ভাগে বরাদ্দ পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের নেতা ডঃ খন্দকার মোশাররফ হোসেন এই উপজেলা সৃষ্টি করেছেন। কিন্তু পরবর্তীতে সরকারের বিভিন্ন ষড়যন্ত্রে ডঃ মোশাররফ হোসেনকে আপনারা ভোট দিয়ে আর এই এলাকার এমপি বানাতে পারেননি। এই বিশাল জনসভায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আসছে জাতীয় নির্বাচনে যদি আপনারা আমার বাবা ডঃ মোশাররফ হোসেনকে আপনাদের সুচিন্তিত রায় দিয়ে সংসদে পাঠান তাহলে এই তিতাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করে একটি সুখি সম্মৃদ্ধ আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে। সাতানি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও ব্ক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গনি,দাউদ কান্দি বিএনপির আহ্বায়ক আঃ লতিফ ভুইয়া, জেলা বিএনপি ও দাউদ কান্দি বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম, জেলা যুব দলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন সহ তিতাস দাউদ কান্দি উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
