ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
আইআইইআর ও ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর মধ্যে শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 October, 2024, 6:14 PM

আইআইইআর ও ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর মধ্যে শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষর

আইআইইআর ও ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর মধ্যে শিক্ষা ও গবেষণা চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর) এবং ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র অনুমতিক্রমে শুক্রবার (০৫ অক্টোবর) বিকেলে ঢাকা উত্তরার সাইড সেন্টার হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়। 

এসময় ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর) এবং ইসলামিক ফাউন্ডেশন ইউকের পক্ষে যথাক্রমে স্বাক্ষর করেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন এবং ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ। 

স্বাক্ষরের পর ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সাথে টেলিফোনে উভয় প্রতিষ্ঠানে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে অতিদ্রুত যৌথভাবে কাজ শুরু করার ব্যাপারে একমত হন। 

স্বাক্ষর অনুষ্ঠানে বৃটিশ আইজীবি ব্যারিস্টার আসাদুজ্জামান, বৃটিশ উইমেন ইন্টারফেইথ নেটওয়ার্কের প্রধান সীমা হক, বিআইআইটির পরিচালক ড. এম আবদুল আজিজ, উপ-পরিচালক ড. শহীদুল হক, দাওয়াহ টিভির এমডি নিজাম উদ্দিন, কামিয়ার প্রকাশনীর পরিচালক হেলাল উদ্দিনসহ আরো গণমান্য ব্যক্তি ও ইসলামিক স্কলারবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. ইকবাল হোসাইন বলেন, গতকাল ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর সাথে আইআইইআর এর স্ট্রেটেজিক পার্টনারশীপ এগ্রিমেন্ট সাক্ষরিত হয়েছ। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা, ইসলামফোবিয়া, ইনডেক্স জার্ণাল, কনফারেন্স, ইন্টারফেইথ, ইসলামিক স্কলার বিনিময় ও রিলিজিয়সিটির বিষয়ে কাজ করতে পারবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status