ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 October, 2024, 3:29 PM

নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর)  ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপির রংপুর বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক আঃ খালেক, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল আজিম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা কমিটির আহ্বায়ক উত্তম কুমার সাহা, জেলা কমিটির সদস্য গজেন চন্দ্র বর্মন স্বপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে  প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপজেলার ৫৮টি দুর্গাপুজা মন্ডবের পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status