ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত
আব্দুল হাকিম সবুজ ,রাজারহাট
প্রকাশ: Saturday, 5 October, 2024, 3:27 PM

রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত

রাজারহাটে যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ কর্মসূচি পালিত

রাজারহাট স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন অবরোধ করেছে রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতা।

শনিবার সকাল সাড়ে আটটায় বৃষ্টিতে ভিজে রাজারহাট স্টেশনে জড়ো হওয়া শত শত মানুষ ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ২৫ মিনিট আটকিয়ে রাখেন।এসময় বক্তব্য রাখেন আন্দোলনের সংগঠক খন্দকার আরিফ, একে মোস্তফা জামান লেলিন, কেএম আরিফ রহমানসহ অনেকে। খন্দকার আরিফ বলেন, মাসখানেক আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক, সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। কিন্তু একমাস পার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে নি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে।অবিলম্বে যাত্রাবিরতি কার্যকর করা না হলে আগামী শনিবার আবারও অবরোধ কর্মসূচি পালিত হবে। আন্দোলন চলাকালে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status