|
সেরা অভিনেতা শাহরুখ, অভিনেত্রী রানি মুখার্জি
নতুন সময় ডেস্ক
|
![]() সেরা অভিনেতা শাহরুখ, অভিনেত্রী রানি মুখার্জি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার খেতাব জিতেছেন বলিউডের কিংবদন্তি শাহরুখ খান। আর সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানি মুখার্জি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। এ বছর বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এ সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠানের মঞ্চ কাঁপিয়েছেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানে বাজিমাত করেছেন কিংবদন্তি রেখা। তার পারফরম্যান্স আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে। কে কী পুরস্কার জিতলেন এক নজরে দেখে নেওয়া যাক- সেরা সিনেমা: অ্যানিমেল সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান) সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল) সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল) সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি) সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল) সেরা গল্প– রকি অউর রানি কি প্রেম কাহানি সেরা গল্প (অ্যাডাপ্টেড)– টুয়েলভথ ফেল সেরা সংগীত পরিচালনা– অ্যানিমেল সেরা সংগীতশিল্পী (পুরুষ)– ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল) সেরা সংগীতশিল্পী (মহিলা)– শিল্পা রাও (ছলেয়া, জওয়ান) সেরা গীতিকার– সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
